1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

নতুন ভাবনায়, নতুন নেতৃত্বে আপনাদের সেবা করতে চাই – লীনা পারভীন

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীন

নতুন ভাবনায় ও নতুন নেতৃত্বে ইউনিয়নবাসীর সেবা করতে চান বলে জানিয়েছেন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীন।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

গোয়ালীমান্দ্রা গ্রামের বেঁদে পল্লীতে আয়োজিত এ উঠান বৈঠকে লীনা পারভীন আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।

এ সময় উপস্থিত এলাকাবাসীর সমর্থন পেয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আমার নেয়ার কিছু নেই, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি শুধু একটি সুযোগ চাই, যাতে ইউনিয়নবাসীর সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি।”

তিনি আরও বলেন, “আপনারা আমাকে যেভাবে সমর্থন করছেন, আমিও কথা দিচ্ছি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো।”

লীনা পারভীন প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে হলদিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। তিনি নারী উন্নয়ন ও নিরাপত্তা, শিশু কল্যাণ, শিক্ষা উন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার কথা তুলে ধরেন।

এছাড়া খেলাধুলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা উন্নয়ন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং শিক্ষিত তরুণদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অঙ্গীকার করেন তিনি।

বেঁদে সম্প্রদায়ের প্রতিনিধি জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল চৌকদার।

সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক গোলাম সারোয়ার কাইউম, হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কুদরত খান ইয়েনসহ বেঁদে সম্প্রদায়ের সরদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট