1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

প্রশাসনে বড় রদবদল, সাত গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন নিয়োগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনস্বার্থে সরকারের সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে প্রেষণে নিয়োগ ও বদলি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী ১৮ মে’র মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান আকাশকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘উপপরিচালক (এভসেক অ্যান্ড এফএলএল পলিসি)’ পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, শামীম আহমেদকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মোহাম্মদ সাইফুল ইসলামকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে সমন্বিত মসজিদ নির্মাণ ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মাঠ প্রশাসনেও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সুমন চন্দ্র দাশকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। তিনি আগে পঞ্চগড়ে কর্মরত ছিলেন।

এছাড়া মিজ শাহীন সুলতানাকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে খুলনা বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি বাগাতিপাড়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতেই এই রদবদল করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট