1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ২৮ প্রজাতির দেশীয় ফল নিয়ে জমজমাট ফল উৎসব কাহারোলে শ্যামলবাংলা স্কুলে ২১ প্রজাতির দেশীয় ফল নিয়ে বর্ণাঢ্য ফল মেলা হরিণাকুন্ডুতে ছাদ বাগানের আনার চাষে বাজিমাত প্রবাস ফেরত যুবকের কালীগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাবে জাপানি কনসোর্টিয়াম ‘জুলাই আত্মত্যাগ, গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়ার শপথের প্রতীক’ ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, নির্মাণকাজ বন্ধের দাবি ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’, অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সব যাত্রী

দিঘলিয়ায় জমি বিরোধে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলার অভিযোগ

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
খুলনার দিঘলিয়ায় কেটে ফেলা ফলন্ত কলাগাছের বাগান

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মুজিবর রহমান ফারাজী দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, মুজিবর রহমান ফারাজীর ক্রয়কৃত বিলান জমিতে লাগানো প্রায় ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলা হয়। অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের মৃত আব্দুল মান্নান ফারাজীর ছেলে রবিউল ইসলাম ধলু (৪৫), মো. সজিব ফারাজী (৩০), মৃত ফকির গাজীর ছেলে সুলতান গাজী (৫০) এবং মৃত হাতেম শেখের ছেলে বাবলু শেখ (৫৫) জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছেন।

ঘটনাটি গত ১৫ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা জানান, এতে মুজিবর রহমান ফারাজী অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মুজিবর রহমান ফারাজী দিঘলিয়া থানায় জিডি নং-৭৫৭, তারিখ ১৫ মে ২০২৬ দায়ের করেন। জিডিতে তিনি প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।

ঘটনার পর দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

পরিবেশবাদী সংগঠনের উপদেষ্টা মোল্লা মাকসুদুল ইসলাম বলেন, “ফলন্ত কলাগাছ কেটে ফেলা জীববৈচিত্র্য ধ্বংস এবং অর্থনৈতিক ক্ষতি সাধনের শামিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট