1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ২৮ প্রজাতির দেশীয় ফল নিয়ে জমজমাট ফল উৎসব কাহারোলে শ্যামলবাংলা স্কুলে ২১ প্রজাতির দেশীয় ফল নিয়ে বর্ণাঢ্য ফল মেলা হরিণাকুন্ডুতে ছাদ বাগানের আনার চাষে বাজিমাত প্রবাস ফেরত যুবকের কালীগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাবে জাপানি কনসোর্টিয়াম ‘জুলাই আত্মত্যাগ, গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়ার শপথের প্রতীক’ ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, নির্মাণকাজ বন্ধের দাবি ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’, অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সব যাত্রী

ব্যাংক খাতের সংকট সমাধান না হলে অর্থনীতির ধস ঠেকানো যাবে না: হোসেন জিল্লুর রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
ব্যাংক খাতের সংকট নিয়ে সেমিনারে বক্তব্য দিচ্ছেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান

দেশের ব্যাংক খাতের চলমান সংকটের সমাধান না হলে অর্থনীতির ধস ঠেকানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশের ব্যাংকিং খাতের বিপর্যয়; প্রেক্ষিত ইসলামী ব্যাংকিং খাত: জাতীয় অর্থনীতিতে এর প্রভাব ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের অর্থনীতি নিয়ে নানা মত থাকলেও ছয়টি বিষয়ে সবাই একমত। এর মধ্যে রয়েছে অর্থনীতিতে বিপর্যয়, কলুষিত নীতি প্রক্রিয়া, আমানতকারীদের দুর্ভোগ, বিনিয়োগ স্থবিরতা, বেকারত্ব বৃদ্ধি এবং টেকসই সমাধানের প্রয়োজনীয়তা।

তিনি বলেন, “অনেক মানুষ ব্যাংকে জমা রাখা টাকা তুলতে পারছেন না। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করাও জরুরি।”

সেমিনারে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “ব্যাংক খাত অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এই খাতে লুটপাটের কারণে অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে ব্যাংক দখল নিয়ে যে তথ্য বের হচ্ছে, তা দিয়ে থ্রিলার সিনেমা তৈরি করা সম্ভব। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দীন বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের সংস্কার সম্ভব নয়। তিনি ব্যাংক খাতে সংঘটিত অনিয়ম ও লুটপাটের আলাদা হিসাব নির্ধারণ করে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সেমিনারে ইসলামী ব্যাংকের কয়েকজন গ্রাহক ও পেশাজীবী বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক দখল করা হয়েছিল। এ সময় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম হায়দার। ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর সংস্কার, সুশাসন এবং রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট