1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে হারানো ও চুরি হওয়া ২৫টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত কনটেন্ট ক্রিয়েটর কারিনা হামিদ দিঘলিয়ায় গোপনে বিক্রির অভিযোগে ওএমএসের ১০ বস্তা চাল জব্দ, তদন্তে প্রশাসন পিরোজপুরের কাউখালীতে মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে উপকরণ বিতরণ কাহারোলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম কালীগঞ্জে সরকারি বেতন-ভাতার দাবিতে মসজিদভিত্তিক শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি জামালপুরে ড. নিলোফার চৌধুরী মনিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৬ উদ্বোধন ব্যাংক খাতের সংকট সমাধান না হলে অর্থনীতির ধস ঠেকানো যাবে না: হোসেন জিল্লুর রহমান

পিরোজপুরের কাউখালীতে মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে উপকরণ বিতরণ

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

পিরোজপুরের কাউখালী উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মাসুম মিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী খান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার ৬ জন মৎস্য চাষির মাঝে প্রদর্শনী সাইনবোর্ড, এরেটর মেশিন, মাছের খাদ্য এবং বিভিন্ন প্রজাতির সবজি চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সমন্বিত মৎস্য ও সবজি চাষে কৃষকদের আগ্রহী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান বলেন, সরকার মৎস্য চাষকে আরও লাভজনক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এরেটর মেশিন ব্যবহারের মাধ্যমে পুকুরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা সম্ভব হবে, যা মাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করবে। পাশাপাশি মাছের খাদ্য ও সবজি চারা ব্যবহারে চাষিরা অতিরিক্ত লাভবান হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উপজেলার চাষিদের স্বাবলম্বী করে তোলা এবং জাতীয় মৎস্য উৎপাদনে আরও বেশি অবদান রাখাই সরকারের মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, গ্রামীণ পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। মাঠ পর্যায়ে এ ধরনের সহায়তা চাষিদের নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে এবং উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় মৎস্য চাষিরা জানান, সরকারি সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেলে তারা আরও উন্নত পদ্ধতিতে মাছ চাষ করতে পারবেন। এতে উৎপাদন যেমন বাড়বে, তেমনি খরচও কমবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর মৎস্য চাষের বিকল্প নেই। তাই এ ধরনের প্রকল্প মাঠপর্যায়ে সম্প্রসারণ করা হলে দেশের মৎস্য খাত আরও শক্তিশালী হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট