1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বড় সমস্যা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বড় সমস্যা

বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকার সময় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ও মাছ ধরার ঘটনাকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি এই সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর মৎস্য অধিদপ্তরে ‘বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধকালীন সময় পুনর্নির্ধারণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “বাংলাদেশের জলসীমায় মাছ ধরা বন্ধের সময় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে আগে থেকেই ভারতকে এই সময়সীমা জানানো উচিত।” তিনি এ ব্যাপারে সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নৌবাহিনীকে নিয়ে দ্রুত একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

মৎস্য উপদেষ্টা প্রজনন মৌসুম এবং মৎস্য আহরণ বন্ধের সময় সঠিকভাবে নির্ধারণে বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে এ বিষয়ে আরও গবেষণা চালিয়ে এর ফলাফল জনগণের কাছে তুলে ধরতে হবে।”

মাছ ধরা বন্ধ করার পাশাপাশি মাছ ধরার জালের ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব দেন ফরিদা আখতার। তিনি বলেন, “জাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। শিল্প মন্ত্রণালয়কে জাল উৎপাদনকারী কারখানাগুলোর লাইসেন্স না দেওয়ার জন্য অনুরোধ করা হবে।”

মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুর রউফের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন, এ টি এম মোস্তফা কামাল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সুরাইয়া আখতার জাহান, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, অনুরাধা ভদ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক।

তারা সবাই প্রজনন মৌসুমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং বঙ্গোপসাগরে মাছ ধরার টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান।

উপদেষ্টা ফরিদা আখতার আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বঙ্গোপসাগরে মাছের প্রজনন সুরক্ষিত হবে এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অনুপ্রবেশের সমস্যাও নিরসন সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট