1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সচিবালয়ের পাসপোর্ট সেবা এখন সাংবাদিকদের জন্য উন্মুক্ত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
সচিবালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয়ের ভেতর অবস্থিত পাসপোর্ট অফিস থেকে সাংবাদিকদের জন্য পাসপোর্ট সেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। রোববার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়ে সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভার আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সচিবালয়ের বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো পাসপোর্ট সেবা প্রদান করা হবে। এই সিদ্ধান্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

এছাড়াও, চিঠিতে আরো উল্লেখ করা হয় যে, সাংবাদিকদের জন্য বিআরটিএ অফিস থেকে ব্যক্তিগত গাড়ির ফিটনেস সংক্রান্ত সেবা দেওয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি পাঠানো হয়েছে। এর ফলে সচিবালয়ের বিটে কর্মরত সাংবাদিকরা এখন সরকারি সুযোগ সুবিধার আওতায় দ্রুত পাসপোর্ট এবং গাড়ির ফিটনেস সেবা পেতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট