1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ইজিবাইকের সাথে মোটরসাইকেল সংঘর্ষ বেরিয়ে এলো ফেনসিডিল, ভাংলো মাদক ব্যবসায়ীর পা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

মটরসাইকেলে করে ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। পথে ইজিবাইকের সাথে সংঘর্ষে রাস্তাতেই ছিটকে পড়ে ১৭০ বোতল ফেনসিডিল। এ সময় মটরসাইকেলে থাকা মাদক ব্যাবসায়ী মোহাম্মদ মিন্টুর (৪০) একটি পা’ও ভেঙ্গে যায়। স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ফেনসিডিল উদ্ধার ও আহত মাদক ব্যবসায়ীকে আটক করে হাসপাতালে ভর্তি করে। শুক্রবার দুপুর ১ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা বাবাজারে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের মাদক ব্যাবসায়ী মিন্টু একটি মটরসাইকেলে ফেনসিডিল নিয়ে কালীগঞ্জ আসছিল। দুপুর ১ টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপর সড়কে লাউতলা বাজারে পৌছালে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় জনতা তাদের উদ্ধারে এসে দেখেন, সড়কের উপরেই অনেক ফেনসিডিল ছড়িয়ে রয়েছে। তারা দ্রুত থানা পুলিশে খবর দেন। এ খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ফেনসিডিল উদ্ধার এবং আহত মাদক ব্যবসায়ীকে আটক করে হাসপাতালে ভর্তি করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘনায় আহত মাদক ব্যাবসায়ীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট