1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির অঙ্গ সংগঠনের আলোচনা সভা

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির অঙ্গ সংগঠনের আলোচনা সভা

নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় কলাগাছিয়া ৮নং ওয়ার্ডের চুনাভূড়া হোসাইনিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সভায় দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং দলীয় শৃঙ্খলা ও আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা। তিনি বলেন, “সবাইকে সাবধান হতে হবে। কোনো ব্যক্তির অপর্কমের দায়ভার দল গ্রহণ করবে না। বিএনপিকে বিতর্কিত করার জন্য কিছু কুচক্রী মহল বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।”

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং যে কেউ দলের নামে অপকর্ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন। তিনি বলেন, “বিএনপিকে আরও শক্তিশালী করতে হলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। কোনো ধরনের অপকর্ম মেনে নেওয়া হবে না।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মহসিন প্রধান, জুয়েল, পান্না, হুমায়ন মোল্লা (বিএনপি নেতা), স্বেচ্ছাসেবক দলের নেতা পাপ্পু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আল আমিন।

সভায় আলোচনার মূল বিষয়বস্তু, বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র মোকাবিলা, দলের নামে কোনো চাঁদাবাজি বা অপকর্ম বরদাশত না করা, দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা, ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন ও রাজনীতি পরিচালনা করা।

সভাটি এলাকার নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বক্তারা সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলের স্বার্থ রক্ষা করার আহ্বান জানান। বিএনপি ও অঙ্গ সংগঠনের এই উদ্যোগ আগামী দিনগুলোতে সংগঠনকে আরও সুসংহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট