1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বান্দরবানের আলীকদমে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত তিন

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
সড়ক দুর্ঘটনার প্রতিকি ছবি

বান্দরবানের আলীকদম উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে আলীকদম-লামা সড়কের তারাবনিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত তিনজন হলেন আলীকদম উপজেলার নাসির চেয়ারম্যানপাড়া এলাকার মো. মাশুকের ছেলে মো. বেলাল (৩০), বাজারপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে মো. মিনহাজ (১৮), এবং মনু মিস্ত্রির ছেলে মো. ছৈয়দ আমিন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে আলীকদম উপজেলা সদর থেকে লামার দিকে যাচ্ছিল একটি বালুবাহী ট্রাক। এ সময় লামা থেকে আলীকদম উপজেলা সদরের দিকে আসছিলেন তিন মোটরসাইকেল আরোহী। তারাবনিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক সুশান্ত তঞ্চঙ্গ্যা জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি একেবারে ধ্বংসপ্রায় অবস্থায় ছিল। নিহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করতে দেখা গেছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং নিহত তিনজনকে উদ্ধার করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া ফেলেছে। সড়ক দুর্ঘটনার এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক ও সচেতন হওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট