1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত, আহত ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
সড়ক দুর্ঘটনার প্রতিকি ছবি

রাজধানীর ডেমরায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান থেমে থাকা আরেকটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে একজন চালক নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম হৃদয় হোসেন (৩০)। তিনি নরসিংদীর বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন থেমে থাকা কাভার্ড ভ্যানের চালকের সহকারী মো. শারফিন (৬০) এবং দ্রুতগামী কাভার্ড ভ্যানের দুই সহকারী নাজমুল (৪৫) ও বাবু (২৩)।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, থেমে থাকা কাভার্ড ভ্যানটি তেল শেষ হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে পিছন থেকে আসা দ্রুতগামী আরেকটি কাভার্ড ভ্যান থেমে থাকা ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, হৃদয় হোসেনের লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই শীতল কুমার বলেন, দুর্ঘটনার পেছনে কুয়াশা ও দ্রুতগতি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই দুর্ঘটনা ডেমরা এলাকার সড়ক নিরাপত্তা এবং যানবাহনের দ্রুতগতির কারণে সৃষ্ট ঝুঁকির প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। সংশ্লিষ্টদের আরও সতর্ক হয়ে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট