1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শনির আখড়ায় প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত, বসুন্ধরায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
সড়ক দুর্ঘটনার প্রতিকি ছবি

রাজধানীর শনির আখড়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাথী আক্তার রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাথী আক্তারের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন এবং সেখানকার একটি বিউটি পারলারে কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাথীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

অন্যদিকে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইশতিয়াক আহমেদ চৌধুরী (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ভাটারা থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশতিয়াকের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য আজ সকালে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের বরাতে তিনি জানান, ইশতিয়াকের সঙ্গে ওই কক্ষে আরও দুই শিক্ষার্থী থাকতেন। ঘটনার সময় তাঁরা বাসার বাইরে ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট