1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সাবেক আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ ছয়জনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ ছয়জনের রিমান্ড মঞ্জুর

পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার এই আদেশ দেন।

পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত এই ছয়জনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক মামলাগুলোর মধ্যে মিরপুর থানায় আসিফ হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদপুর থানার ইনসান আলী হত্যাচেষ্টা মামলায় আনিসুল হকের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় পুলিশ ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড অনুমোদন করেন। উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ধানমন্ডি থানায় করা রিয়াজ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই ব্যক্তিরা বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন। সালমান এফ রহমানের বিরুদ্ধে মোট ১০ মামলায় ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আনিসুল হকের মোট ৪৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ১২ মামলায় মোট ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এছাড়া আজ আদালত পৃথক মামলায় সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, আইনজীবী মনোয়ার হোসেন ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

এই মামলাগুলোর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট