1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি

সারা দেশের মতো পিরোজপুরেও ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) পিরোজপুর পৌরসভা হল রুমে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন, “সঠিক ভোটার তালিকা একটি সুষ্ঠু নির্বাচনের অন্যতম ভিত্তি। আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে এবার আরও স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়ন করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মান্নান, পিরোজপুর পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, পিরোজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান সোহাগ তালুকদার।

সারা দেশের মতো পিরোজপুরের ৭টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা হবে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম।

ভোটারদের ছবি, স্বাক্ষর, আইরিশ স্ক্যান ও দশ আঙুলের ছাপ সংগ্রহের কাজ চলমান থাকবে পিরোজপুর সদর উপজেলা নির্বাচন অফিস ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ের তত্ত্বাবধানে।

নির্বাচন কর্মকর্তারা জানান, নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য সঠিক তথ্য প্রদান ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ জন্য নাগরিকদের যথাযথ সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট