1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মির্জা আজমের বাড়ি ভাঙচুর ও আগুন

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
মির্জা আজমের বাড়িতে আগুন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে আগুন এবং ভাঙচুর চালানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরে তার বাসভবনে এ ঘটনা ঘটে। দ্বিতল বাসভবনের মূল ফটক ও দেওয়াল ভাঙতে বিকেল থেকেই বুলডোজার পাঠানো হয়।

পলাতক শেখ হাসিনার লাইভ বক্তব্যকে কেন্দ্র করে মির্জা আজমের বাড়িতে আগুন-ভাঙচুর এবং একই জেলায় অভিনেত্রী শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এর আগে ৫ আগস্টও স্বৈরাচার পতনের পর মির্জা আজমের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছিল।

মির্জা আজম কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে ১৯৯১ সাল থেকে টানা সাতবার এমপি নির্বাচিত হন। ইতোপূর্বে তিনি হুইপ এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।তার বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। হাসিনার পতনের পর থেকেই তিনি সপরিবারে লাপাত্তা।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস জানিয়েছেন, ‘শেখ হাসিনার লাইভ বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে মির্জা আজমের বাড়িতে বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর এবং আগুন দেয়।’

তবে তারা এ ঘটনা নিবৃত্ত করার চেষ্টা করেছেন বলেও তিনি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট