1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বন্দরে ‘শক্ত মুষ্টি সত্যে শক্তি ঘোরাও দৃষ্টি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
‘শক্ত মুষ্টি সত্যে শক্তি ঘোরাও দৃষ্টি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

বিশিষ্ট কবি ও সাংবাদিক ফরিদা ইয়াসমিন সুমনা সম্পাদিত চতুর্থ কাব্যগ্রন্থ ‘শক্ত মুষ্টি সত্যে শক্তি ঘোরাও দৃষ্টি’-এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বন্দর অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থাগারের সাবেক ডিজি ও প্রখ্যাত ছড়াকার আবু ছালেহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম।

সভাপতিত্ব করেন কাব্যগ্রন্থের সম্পাদক কবি ও সাংবাদিক ফরিদা ইয়াসমিন সুমনা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—  বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ মালেক, সাজাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, ব্যারিস্টার সাদিয়া আরমান, সিনিয়র সাংবাদিক আব্দুর আউয়াল ঠাকুর, সাংবাদিক মাহফুজ জাহিদ, হাসান কামরুল, কবি বাপ্পি সাহা, ইয়াদী মাহমুদ, সাংবাদিক কবির হোসেন, সাইদুর রহমান প্রমুখ।

আলোচকরা কাব্যগ্রন্থটির সাহিত্যিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই বই কবিতার মাধ্যমে সত্য ও শক্তির বার্তা পৌঁছে দেবে নতুন প্রজন্মের কাছে। কবি ও সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা কাব্যগ্রন্থটিকে সকল পাঠকের জন্য একটি সময়োপযোগী সাহিত্যকর্ম বলে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন এবং সাহিত্যচর্চার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট