1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত হরতাল ও মশাল মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি। পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে টুঙ্গিপাড়া উপজেলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজার ও কুশলী ইউনিয়নের খালেক বাজারে মশাল মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভিডিও ফুটেজে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। এসময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি-৩২ নম্বরে বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং শেখ হাসিনাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

এছাড়া, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি জানানো হয়। পাল্টা বিক্ষোভে নেমেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। পাটগাতীর বাসস্ট্যান্ড, মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট ও পাকুরতিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়া হয়।

পরে পৌর সুপার মার্কেটে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগের ডাকা হরতালকে প্রতিহত করা হবে এবং গোপালগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফলভাবে শেষ করা হবে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, সীমান্ত এলাকায় মশাল মিছিলের খবর পেয়েছেন এবং পুলিশ পাঠানো হয়েছিল। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সজাগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট