1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একযোগে তিন বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ (আড়াইহাজার) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
আড়াইহাজার থানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একযোগে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা আহসান হাবিব, ব্যবসায়ী আ. হেকিম ভূঁইয়া এবং মজিবুল্লাহর বাড়িতে ডাকাত দল হানা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ১৮ থেকে ২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে আহসান হাবিবের বাড়ির তালা ভেঙে প্রবেশ করে। এসময় তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে।

এরপর তারা একই কৌশলে ব্যবসায়ী আ. হেকিম ভূঁইয়ার বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। সবশেষে মজিবুল্লাহর বাড়িতে ডাকাতি চালিয়ে চম্পট দেয়।

আহসান হাবিব জানান, ডাকাতরা একতলা ভবনের কেচি গেটের তালা ভেঙে প্রবেশ করে এবং ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তারা বাসার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি দল। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

উল্লেখ্য, এর আগেও আড়াইহাজার এলাকায় এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে তিনটি এবং শুক্রবার রাতে আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট