1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

আহমেদাবাদ দুর্ঘটনার পর আবারো এয়ার ইন্ডিয়া বিমানে বিপর্যয়, মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় বোয়িং ৭৭৭

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
আহমেদাবাদ দুর্ঘটনার পর আবারো এয়ার ইন্ডিয়া বিমানে বিপর্যয়, মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় বোয়িং ৭৭৭

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো বিপর্যয়ের মুখে এয়ার ইন্ডিয়া। দিল্লি থেকে ভিয়েনাগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৭৭ বিমান মাঝ আকাশে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ৯০০ মিটার নিচে নেমে যায়। এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা ও বোয়িং বিমানের মান নিয়ে।

গত ১৪ জুন রাত ২টা ৫৬ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় AI-187 নাম্বারের বোয়িং ৭৭৭ বিমানটি। গন্তব্য ছিল অস্ট্রিয়ার ভিয়েনা। উড্ডয়নের কিছু সময় পরই বিমানে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। ককপিটে বাজতে শুরু করে ‘স্টল’ ও ‘গ্রাউন্ড প্রক্সিমিটি’ অ্যালার্ট। একাধিকবার শোনা যায় সতর্কবার্তা – “Don’t Sink”। বিমানটি হঠাৎ ৯০০ মিটার নিচে নেমে আসে।

যদিও শেষ পর্যন্ত পাইলটরা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে বিমানটিকে নিরাপদে ভিয়েনা বিমানবন্দরে অবতরণ করাতে সক্ষম হন।

ঘটনার পর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) তদন্ত শুরু করেছে। বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) ও ককপিট ভয়েস রেকর্ডার (CVR) বিশ্লেষণ করা হচ্ছে। পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ককপিটে থাকা দুই পাইলটকে ফ্লাইট ডিউটি থেকে সরিয়ে রাখা হয়েছে। প্রাথমিকভাবে বিমানটিকে উড়তে দেওয়া হচ্ছে না যতক্ষণ না সেটি সম্পূর্ণরূপে পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চয়তা পায়।

এর আগে ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িং বিমান ভেঙে পড়ে। ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়। বিমানটি একটি হোস্টেলের ছাদে পড়ে, সেখানেও কয়েকজন নিহত হন।

এই ঘটনার পর DGCA বোয়িং বিমানের বিশেষ পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। এর আওতায় ভারতের বিভিন্ন বিমানবন্দরে বোয়িং বিমানগুলো পরীক্ষা করা হয়। অনেক বিমানে প্রযুক্তিগত ত্রুটি পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট