1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, জরিমানা ও কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
পিরোজপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত মাংস পুড়িয়ে বিনষ্ট করা হয়।

পিরোজপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাংস ব্যবসায়ীকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাশাপাশি জব্দকৃত মাংসগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

রোববার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. রাজা (৩৫), পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রয়েল বেঙ্গল মার্কেটের মাংস বিক্রেতা এবং সদর উপজেলার হরিনা গাজীপুর গ্রামের মো. রুস্তমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাজা রাতের অন্ধকারে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুটি গোপনে জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। গণমাধ্যমকর্মীরা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে অবহিত করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হলে রাজাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দকৃত মাংস কেরোসিন ঢেলে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের চিকিৎসক ডা. ওলিউল্লাহ বলেন, “রাজা আমার সঙ্গে যোগাযোগ করলে গিয়ে দেখি গরুটি অ্যানথ্রাক্সে আক্রান্ত। মৃত বাচ্চা প্রসবের পর এর একটি পা সম্পূর্ণ পচে গেছে। এই মাংস কোনোভাবেই মানুষের খাবার উপযোগী ছিল না।”

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় মাংস কেনাবেচায় সবাইকে সচেতন থাকতে হবে। অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রির চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট