1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৫

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
সড়ক দুর্ঘটনার প্রতিকি ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় দুই শিশুসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাৎক্ষণিকভাবে হতাহতদের কারও নাম–পরিচয় পাওয়া যায়নি। পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, মাদারীপুরের টেকেরহাটগামী একটি অটোরিকশা ভাঙ্গা থেকে যাত্রা করেছিল। পথে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস কৈডুবি সদরদী এলাকায় অটোরিকশাটিকে প্রচণ্ড গতিতে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহী নিহত হন এবং অন্তত পাঁচজন আহত হন।

তিনি আরও জানান, উদ্ধারকাজ শেষে মরদেহ ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার পর বাসটি আটক ও চালককে গ্রেপ্তারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট