1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
বরিশালে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬০ জন আহত ও অর্ধশতাধিক বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

বরিশালে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে শুরু হওয়া সংঘর্ষ দুই ঘণ্টা পর্যন্ত চলেছে। এই ঘটনায় অর্ধশতাধিক বাস ভাঙচুরের পাশাপাশি অন্তত ৬০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে একজন শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলে নথুল্লাবাদ স্ট্যান্ডে শিক্ষার্থীরা জড়ো হন। এসময় বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের এক পর্যায়ে বাস ভাঙচুর এবং সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের সময় উপস্থিত বিএম কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার। তারা বলেন, “শ্রমিকরা হাফ ভাড়া দিতে চাওয়ায় শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে আমরা নথুল্লাবাদ স্ট্যান্ডে এসে আমাদের অধিকারের জন্য প্রতিবাদ জানাই। তখন শ্রমিকরা আমাদের ওপর হামলা চালায়, এতে ২০–২৫ জন শিক্ষার্থী আহত হয়।”

তবে বাস শ্রমিকরা শিক্ষার্থীদের হামলার অভিযোগ অস্বীকার করেছেন। পরিবহণ শ্রমিক নেতা আরজু মৃধা জানান, “কলেজ বন্ধের দিনও হাফ ভাড়া নিয়ে বিরোধ হয়। রাতের সংঘর্ষে শিক্ষার্থীরা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে এবং ১৫–২০ জন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে।”

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম বলেন, “শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট