1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

বারবাজারে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
বারবাজারে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকালে বারবাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারবাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির রাজনীতিকে দুর্বল করার অপচেষ্টার অংশ হিসেবে সাবেক যুবদল নেতা শরিফুল ইসলাম জোয়াদ্দার, ছাত্রদল নেতা তানভীর রনিসহ একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের হয়রানিমূলক মামলার নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।

বারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল লস্কর, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, সাবেক সভাপতি পান্নু জোয়াদ্দার এবং বিএনপি নেতা মহি বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই ধরনের মামলা গণতন্ত্রবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব মামলা দ্রুত প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচির দিকে যাবে স্থানীয় বিএনপি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বারবাজার শহর প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।

বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র দাবি করে এলাকাবাসী ও দলের নেতারা এর দ্রুত প্রত্যাহার দাবি জানিয়েছেন। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন—গণতান্ত্রিক অধিকার থেকে কেউ তাদের বিরত রাখতে পারবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট