1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কলাখালীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন অধ্যক্ষ আলমগীর হোসেন। জনগণকে দফাগুলো পড়ার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কলাখালী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

দিনব্যাপী তিনি কলাখালী বাজার ও দাউদপুর বাজারে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি জনগণকে মনোযোগ দিয়ে দফাগুলো পড়ার আহ্বান জানান।

নারীদের উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “৩১ দফায় নারী অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, “দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, বেকারত্ব দূর হবে।”

তিনি আরও বলেন, “আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী। একটি দল মিথ্যা ভাওতা দিয়ে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। আসলে তাদের কথায় দুনিয়ায়ও কিছু পাওয়া যাবে না, আখিরাতেও কিছু পাওয়া যাবে না। আখিরাত আমাদের নিজেদের গোছাতে হবে, কোনো রাজনৈতিক দল আখিরাত নিশ্চিত করে দিতে পারবে না।”

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান জাকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মোয়াজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য মুক্তা শিকদারসহ কলাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট