1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
ভারতের ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে টহলের সময় বিএসএফের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গুলির উৎস এখনো জানা যায়নি, তদন্ত শুরু করেছে বিএসএফ।

ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। তবে এখনো গুলির উৎস শনাক্ত করা যায়নি। ঘটনাটি সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিয়মিত টহলের সময় হঠাৎ পেছন দিক থেকে দুটি গুলি বিপিন কুমারের শরীরে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ধর্মনগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, আহত বিএসএফ সদস্যের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি জখম পাওয়া গেছে। তিনি বলেন, “আহত সদস্যের অবস্থা সংকটজনক ছিল। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল।”

বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে বিপিন কুমারের চিকিৎসা চলছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত বিএসএফের স্থানীয় দপ্তর কিংবা দিল্লিতে অবস্থিত সদর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় বিএসএফকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট