1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ভারত থেকে ফেরত ৫৬ বাংলাদেশিকে সীমান্তে পুশ ইন করল বিএসএফ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
ভারত থেকে ফেরত ৫৬ বাংলাদেশিকে সীমান্তে ঠেলে পাঠালো বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও ৫৬ জন বাংলাদেশিকে পুশইন করেছে। সোমবার (২ জুন) গভীর রাত এবং মঙ্গলবার (৩ জুন) ভোরে ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুদের ঠেলে পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ও হাড়িভাসা সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ১০ জন শিশু, ৭ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। তারা কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার বাসিন্দা এবং দিল্লির আশেপাশে বসবাস করছিলেন।

তাদের তথ্য অনুযায়ী, গত ২৮ মে ভারতের পুলিশ তাদের আটক করে বাগডোগরা বিমানবন্দরে আনে এবং সেখান থেকে বাসে করে সীমান্ত এলাকায় এনে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ঠেলে পাঠায়।

৩১ বিজিবির আওতাধীন নেত্রকোনার ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ফেরত আসে খুলনা বিভাগের ১২ জন বাসিন্দা। তাদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও আটজন পুরুষ রয়েছেন। তারা গুজরাটে অবৈধভাবে কাজ করছিলেন। বিএসএফ তাদের রাত ৩টার দিকে ঠেলে পাঠায় বলে জানায় বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ফেরত আসে আরও ৮ জন। বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার ভোরে চারজন নারী ও চারজন পুরুষকে বিএসএফ পুশইন করে। তারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তিনটি সীমান্ত থেকেই পুশইন হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি। তারা দাবি করে, এসব বাংলাদেশি দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করে বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট