1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন গজারিয়ায় হোসেন্দী খাল খনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদ মন্ত্রী এ্যানী পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন টানা ৫ম বারের মতো যুক্তরাজ্যের মেয়র নির্বাচিত ‘মুক্তিযুদ্ধকে ব্যবহার করে লুটপাট চালানো হয়েছে’ — প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা

গজারিয়ায় হোসেন্দী খাল খনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদ মন্ত্রী এ্যানী

মোঃ জসীম উদ্দিন,মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
গজারিয়ায় হোসেন্দী খাল খনন কাজের উদ্বোধন করছেন পানিসম্পদ মন্ত্রী

-এ দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে হোসেন্দী খালের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, খাল খনন শুধু উন্নয়নমূলক প্রকল্প নয়, এটি দেশের কৃষি, পরিবেশ ও জনজীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খননের কর্মসূচি শুরু করেছিলেন। এটি ছিল একটি বিপ্লব। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সেই কার্যক্রম নতুনভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

খাল খনন উদ্বোধনের পাশাপাশি মন্ত্রী উপজেলার বাউশিয়া ইউনিয়ন-এর মধ্য বাউশিয়া এলাকায় কাজলী নদীর পরিস্থিতিও পরিদর্শন করেন। এ সময় স্থানীয় শিল্পকারখানার বর্জ্যে নদী ভরাট হয়ে যাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। নদী ও খাল রক্ষায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতন এমপি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হোসেন্দী খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কৃষিজমিতে পানি নিষ্কাশনের সমস্যা দেখা দিত। খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বিশেষজ্ঞদের মতে, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে এমন উদ্যোগ নিয়মিত চালু থাকলে জলাবদ্ধতা কমার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উৎপাদনও বাড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট