1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দেবীগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা পঞ্চগড় প্রতি‌নি‌ধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
দেবীগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকায় মোকলেছার রহমান (৩০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে তার বাড়ির পাশের বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোকলেছার রহমান ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলায় এক আত্মীয় বাঁশ বাগানের পাশে ছাগল বাঁধতে গিয়ে প্রথমে মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

দেবীগঞ্জ থানা পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথভাবে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নিহতের বাবা বলেন, “আমার ছেলেকে তার পরিচিত কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।”

নিহতের স্ত্রী ফাতেমা বলেন, “রাত ৮টার সময় আমার স্বামীর সঙ্গে শেষ কথা হয়। তাকে বাজার থেকে কিছু খরচ আনতে বলি। সে বলেছিল, ‘বাড়ি ফেরার সময় খরচ নিয়ে আসব।’ এরপর রাত ১০টার পর থেকে তার মোবাইল বন্ধ পাই। সারারাত ঘুমাতে পারিনি। এখন আমি তিনটি মেয়েকে নিয়ে কীভাবে চলব?”

নিহতের ভাগিনা সাদেকুল জানান, “রাত ৮টার দিকে মামা আমাকে দোকানে রেখে বললেন, ‘তুমি থাকো আমি আসছি।’ পরে আর ফেরেননি। ফোন করলে বন্ধ পাই। আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরি, কিন্তু মামা বাড়িতে আসেননি।”

পরিবারের সদস্যদের দাবি, বুধবার রাত ৮টার পর থেকে মোকলেছার নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাঁশবাগানে ফেলে রেখে পালিয়ে যায়।

দেবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সামুয়েল সাংমা জানান, “আমাদের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে সিআইডি, পিবিআই ও দেবীগঞ্জ থানা পুলিশ।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট