1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম প্রান্তিকে ডেসকোর মুনাফা ৫৮ কোটি টাকা ছাড়াল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল

২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে লাভের মুখ দেখেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। দীর্ঘদিন লোকসানে থাকা এই সরকারি বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৫৮ কোটি ৩২ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা মুনাফা করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেসকো এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিদ্যুৎ সচিবের দিকনির্দেশনা মোতাবেক বর্তমান বোর্ডের কার্যকর নেতৃত্বের কারণেই ডেসকো আবার ঘুরে দাঁড়াচ্ছে।

সংস্থাটি জানায়, ডেসকোর চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে দক্ষ ব্যবস্থাপনা ও সুশাসনের ফলে প্রতিষ্ঠানটির আর্থিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন এসেছে। একসময় ধারাবাহিক লোকসান গোনা প্রতিষ্ঠানটি বর্তমানে মুনাফায় ফিরেছে।

গত বুধবার অনুষ্ঠিত ডেসকোর পরিচালনা পর্ষদের ৫১৮তম সভায় এই সাফল্যের জন্য বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম সকল কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানান। সভায় উপস্থিত ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তির ব্যবহার, অপচয় রোধ ও কার্যকর রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করছে ডেসকো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট