1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা জাতীয় নির্বাচন ঘিরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর ঘোষণা ষড়যন্ত্র থামেনি, আরও খারাপ হতে পারে—ঐক্যের আহ্বান তারেক রহমানের ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাখন সম্পাদক লিটন দিঘলিয়ায় তারুণ্যের উৎসবে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালীগঞ্জে আম গাছের নিচু ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
তিতাস গ্যাস, গ্যাস সরবরাহ বন্ধ, লালবাগ গ্যাস সমস্যা, ইসলামবাগ গ্যাস সংকট, গ্যাস পাইপলাইন কাজ, গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ

পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজধানী ঢাকা ও গাজীপুরের বেশ কিছু এলাকায় টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহক—গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্পখাতে—গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আগে বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ সম্পন্ন করতে এই সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে। কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং নিরাপত্তার স্বার্থে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

তবে শুক্রবার সকাল ৬টা থেকেই সাভার ও আশপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। হঠাৎ গ্যাস না থাকায় সাধারণ মানুষ, বিশেষ করে গৃহিণী ও হোটেল ব্যবসায়ীরা বিপাকে পড়েন। অনেক এলাকায় সকালবেলার নাশতার জন্য রেস্টুরেন্টে ভিড় বেড়ে যায়।

রক্ষণাবেক্ষণ কাজের সময় যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে —
কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চল।

তিতাস কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে শনিবার সকাল ৭টার পর থেকেই ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট