1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

খুলনার দিঘলিয়ায় এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
দিঘলিয়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত খুলনার দিঘলিয়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দিঘলিয়া শাখা। রবিবার (২০ জুলাই) বিকেল ৫টায় আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ৭২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, কামরুজ্জামান টুকু, মোল্লা খাইরুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। প্রধান অতিথি আজিজুল বারী হেলাল তাঁর বক্তব্যে বলেন, “এই শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব তৈরি করবে। তাদের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন করতে পারলেই একটি শিক্ষিত, সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিক্ষা ও মেধাবিকাশে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল আনন্দঘন পরিবেশ ও মিলনমেলার আবহ। বক্তারা আরও বলেন, এসএসসি পরীক্ষায় সফলতা শুধু ব্যক্তির নয়, এটি পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হিমেল গাজী। দিঘলিয়াবাসীর কাছে এটি এক গর্বময় ও স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট