1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে কিউআর কোড ব্যবস্থা চালু করবে নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে প্রথমবারের মতো কিউআর কোড যুক্ত কার্ড চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালায় কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ এ তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুয়া সাংবাদিক শনাক্তে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিকদের পরিচয়পত্রে থাকবে কিউআর কোড, যা স্ক্যান করলেই জানা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি সত্যিকারের সাংবাদিক কিনা। এই নির্দেশনা দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যবস্থা পুনরুদ্ধারে কমিশন কাজ করছে। ভুয়া সাংবাদিকদের কারণে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম এবং বিশৃঙ্খলা তৈরি হয়। এ সমস্যা দূর করতেই কিউআর কোড সম্বলিত পরিচয়পত্র কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, “ভুয়া সাংবাদিকরা যেন আর কোনোভাবে কার্ড দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যেই আমরা এই প্রযুক্তি ব্যবহার করছি। সামনের নির্বাচন দেশের গণতান্ত্রিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ টোন সেটিং হিসেবে কাজ করবে। ভালো নির্বাচন করতে হলে সবার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কমিশন একা এটি করতে পারবে না—এটি জাতির স্বার্থের বিষয়।”

ভোটগ্রহণের সময় প্রসঙ্গে তিনি জানান, একজন ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন। কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সুযোগ না থাকায় এই সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশন বৈঠক করবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইটিআইয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। এছাড়া ইসি সচিব আখতার আহমেদও বক্তব্য দেন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন করণীয় তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট