1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

সিরাজদিখান বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান, ক্ষতি প্রায় ৯০ লাখ টাকা

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ থেকে ৯০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিরাজদিখান উপজেলার কাঠপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে।

আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকান, যেখানে আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া দেলোয়ারের কাঠের দোকানে প্রায় ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানে প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানে প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানে প্রায় ২০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কয়েকটি দোকান আংশিকভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশের টহল দল, সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং স্থানীয় জনগণ একযোগে উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজে অংশ নেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে আশপাশের দোকানগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১২টা ৪২ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ শুরু করে। আগুনে আটটি টিনশেড দোকানে থাকা টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার পণ্য সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট