1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ নিহত, স্বামী পঙ্গু হাসপাতালে

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ নিহত, স্বামী পঙ্গু হাসপাতালে

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুবর্ণা আক্তার (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন তার স্বামী মো. আরিফ হোসেন (২৫), যিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (৯ জুন) সকাল ১০টার দিকে চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত সুবর্ণা আক্তার নোয়াখালীর হাতিয়া উপজেলার মেয়ে। তিনি চারিগ্রামের বেলুন বিক্রেতা মো. হাসান মিয়ার ছেলে আরিফ হোসেনের স্ত্রী। আহত হয়েছেন তার স্বামী আরিফ এবং প্রতিবেশী জোস্না আক্তার (৩৩)। বর্তমানে জোস্না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, হাসান মিয়া দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফুলিয়ে বাজারে বিক্রি করতেন।
সোমবার সকালে গ্যাস তৈরির সময় সিলিন্ডার অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে সুবর্ণার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পুরোনো ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহারের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।” তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট