1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশে ভারী বৃষ্টি ও সাত জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’র অবস্থান ও অগ্রগতি নিয়ে সতর্কতা জারি করেছে আমেরিকার নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC)। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

JTWC-এর সর্বশেষ বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘শক্তি’ বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের পূর্ব দিকে এবং কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। আজ রাতেই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী স্থানের উপকূলে আঘাত হানতে পারে। তবে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনও একে গভীর নিম্নচাপ হিসেবে বিবেচনা করছে।

যদিও ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ অতিক্রম করবে না, তবে এর প্রভাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ভেতরে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগসহ ভারতের ত্রিপুরা ও আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আগামী ৪ অক্টোবর সকাল পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় শক্তির গতিপথ ও প্রভাবে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি নদী ও সমুদ্রপথে যাতায়াতকারী জেলেদের বিশেষ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট