1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

গোয়ালন্দে মাজার হামলা ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার ১৮

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলা, ভাঙচুর, সম্পদ লুটপাট ও মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত চলছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাজারে হামলা, ভাঙচুর, সম্পদ লুটপাট, কবর থেকে মরদেহ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এসব গ্রেপ্তারের খবর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে জানানো হয়।

প্রেস উইং জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ, যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মাজার ভাঙচুর ও সংঘর্ষে আহত, নিহত, লুটপাট এবং মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত রাসেল মোল্লার বাবা মো. আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরুল হক ওরফে নুরাল পাগল মারা যান। তার ভক্তরা তাকে দরবার শরিফের ভেতর কবর দিয়ে উপরিভাগে ১০-১২ ফুট উঁচু একটি স্থাপনা নির্মাণ করেন। স্থানীয়দের অভিযোগ, স্থাপনাটি মক্কার কাবা শরিফের আদলে তৈরি করা হয়েছে। এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল।

পরবর্তীতে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর শত শত মানুষ দরবার শরিফে হামলা চালায়। তারা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় নুরাল পাগলের অনুসারী ও স্থানীয় ‘ঈমান-আকিদা রক্ষা কমিটি’র মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও সাংবাদিকসহ অন্তত ২২ জন আহত হন।

সংঘর্ষ ঠেকাতে গেলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করে। এ সময় পাথর নিক্ষেপ ও হামলায় পাঁচ পুলিশ সদস্য এবং দুই প্রশাসনিক কর্মকর্তা আহত হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট