1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন: বাংলাদেশেও প্রভাব

দেশে মজুত থাকা এবং নিয়মিত আমদানি হওয়া স্বর্ণের একটি বড় অংশই অবৈধ পথে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি অভিযোগ করেন, এই অবৈধ স্বর্ণ আমদানির সঙ্গে এনবিআরের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত থাকতে পারেন, যা দেশের অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিয়মিত আয়োজন ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুল হক খানের নেতৃত্বে স্বর্ণ ও গহনা খাতের ব্যবসায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বর্ণ ব্যবসায়ীরা খাতটির নানা সংকট ও বাস্তব সমস্যা তুলে ধরেন। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণ ও গহনা খাত দীর্ঘদিন ধরে চোরাচালান, দুর্বল কমপ্লায়েন্স এবং নীতিগত ঘাটতিতে জর্জরিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে এনবিআর ইতোমধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, যারা প্রকৃত অর্থে বৈধভাবে স্বর্ণ আমদানি করতে চান, তাদের জন্য সুযোগ তৈরি করা উচিত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিলে এনবিআর প্রয়োজনীয় সহায়তা দেবে।

এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসার প্রকৃত লেনদেন সঠিকভাবে নথিভুক্ত করা গেলে ভবিষ্যতে টার্নওভার ট্যাক্সের প্রয়োজন হবে না। বরং প্রকৃত মুনাফার ভিত্তিতে কর আদায়ের পরিকল্পনা করছে সরকার, যা ব্যবসায়ীদের জন্য আরও স্বচ্ছ ও টেকসই হবে।

তিনি আরও বলেন, স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ঝুঁকি কমানো এবং খাতটির টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি।

এনবিআর চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে স্বর্ণ ব্যবসায়ীরাও স্বীকার করেন যে দেশে অবৈধ পথে স্বর্ণ আসছে। তবে তারা এই অপবাদ ও জটিলতা থেকে মুক্তি চান।

ব্যবসায়ীদের মতে, আমদানির পথ সহজ করা গেলে অবৈধ বাণিজ্য কমবে এবং স্বচ্ছতা বাড়বে। তারা চোরাচালানের বদলে ভ্যাট-ট্যাক্সের আওতায় এসে বৈধভাবে ব্যবসা করতে চান। এ লক্ষ্যে আমদানি সহজ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাজুস।

বাজুসের এক নেতা অভিযোগ করেন, অতীতে স্বর্ণ আমদানির জন্য সরকার ১৮টি লাইসেন্স দিয়েছিল, যার মধ্যে অন্তত ১০ জন প্রকৃত স্বর্ণ ব্যবসায়ী নন। এমনকি গহনা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তি ও একজন ক্রিকেটারকেও লাইসেন্স দেওয়া হয়েছিল। তার দাবি, অনেক ক্ষেত্রে চোরাকারবারিরা আইনি জটিলতা এড়াতে লাইসেন্স নিয়েছে, অথচ প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন।

আরেক ব্যবসায়ী জানান, ব্যাংকগুলো স্বর্ণ ও গহনা খাতে ঋণ দিতে অনাগ্রহী, যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আমদানি প্রক্রিয়া জটিল হওয়ায় ভারতের মতো প্রতিবেশী দেশ কিংবা সিঙ্গাপুর ও দুবাইয়ের তুলনায় দেশে ভরিতে অন্তত ৩০ হাজার টাকা বেশি দামে স্বর্ণ বিক্রি করতে হয়। ফলে অনেক সময় অবৈধ উৎসের ওপর নির্ভর করতে বাধ্য হন ব্যবসায়ীরা।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট ব্যবস্থাতেও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিক কাঠামো নির্ধারণ করা হবে। পাশাপাশি কর প্রদান সহজ করতে এবং সঠিক তথ্য নিশ্চিত করতে স্বর্ণ ও গহনা খাতের জন্য আলাদা একটি ডিজিটাল অ্যাপ্লিকেশন তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট