1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
উৎসবমুখর পরিবেশে পিরোজপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও প্রকাশনা উৎসব। অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষা শুধু চাকরির জন্য নয়, মানুষ হওয়ার জন্য। সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাসেই গড়ে ওঠে নেতৃত্ব।

উৎসবমুখর পরিবেশে পিরোজপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও প্রকাশনা উৎসব। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব ড. মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) মো. নাজিমুল হক, পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ মনিরুজ্জামান নাসিম আলী, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, বাগেরহাট জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম কাজল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা কেবল চাকরি পাওয়ার জন্য নয়, বরং একজন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাস—এই তিন গুণই তোমাদের জীবন ও নেতৃত্বের মূল ভিত্তি হওয়া উচিত। আগামী দিনের সমাজ ও জাতি গঠনে তোমরাই হবে প্রধান চালিকা শক্তি।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ ও প্রকাশনা উৎসবের সমাপ্তি ঘটে। পুরো আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়, যা কলেজ প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট