1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন, আটকও করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে ভারতের একাধিক হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করলে পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটকও করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ সামনে রেখে হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভের আগেই ডেপুটি হাইকমিশন এলাকা কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে ফেলে পুলিশ প্রশাসন। একাধিক স্তরে লোহার ব্যারিকেড বসানো হয়। তবে বিক্ষোভকারীরা তৃতীয় ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হন এবং কেউ কেউ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

একই সময় বিশৃঙ্খলা সৃষ্টি ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের বহনকারী প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়ে কিছু বিক্ষোভকারী প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিন শুধু হিন্দুত্ববাদী সংগঠন নয়, সিপিআইএমসহ বিভিন্ন বামপন্থি দলের আহ্বানেও পৃথক মিছিল বের করা হয়। এছাড়া বিকেলেও বিভিন্ন গণসংগঠন ও ব্যক্তির উদ্যোগে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগেও গত ২০ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে উত্তেজনা দেখা দেয়। সেদিন বাংলাপক্ষ নামের একটি সংগঠন বেগবাগান ও পার্ক সার্কাস সাত রাস্তার মোড় এলাকায় জমায়েত হয়ে ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়।

বিশ্লেষকদের মতে, একের পর এক বিক্ষোভ ও উত্তেজনার ঘটনায় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট