1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সাবেক এমপি ইলিয়াস মোল্লার বিরুদ্ধে ৩৭ কোটি টাকা আত্মসাতের মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ঢাকা-১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লার বিরুদ্ধে ৩৭ কোটি টাকা আত্মসাতের মামলা

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চার কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমি অবৈধভাবে দখল করে দীর্ঘ ১৬ বছর ধরে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে দায়িত্বে থাকাকালীন সরকারের নির্দেশ অমান্য করে মিরপুরের ঝিলপাড় এলাকায় সাত একর সরকারি জমি দখলে রেখে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা থেকে ভাড়া আদায় করেছেন।

আসামিরা হলেন—
১. মো. ইলিয়াস উদ্দিন মোল্লা (সাবেক এমপি, ঢাকা-১৬)
২. মো. নুরুল ইসলাম (অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী, ঢাকা ডিভিশন-১)
৩. কাজী মো. আবু হানিফ (সদস্য, প্রকৌশল ও সমন্বয় বিভাগ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ)
৪. মো. হারিজুর রহমান (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা সার্কেল)

দুদক জানায়, ১ নম্বর আসামি ইলিয়াস মোল্লা সরকারি জমি দখলে রেখে অবৈধ স্থাপনার মাধ্যমে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আদায় করেন। আর ২, ৩ ও ৪ নম্বর আসামিরা ক্ষমতার অপব্যবহার করে তাকে এ সুযোগ করে দেন এবং তাকে শাস্তি থেকে রক্ষা করার উদ্দেশ্যে সরকারি দায়িত্বের অপব্যবহার করেন।

এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/২১৭/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

দুদক সূত্র জানায়, এ ধরনের অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে শুধু রাষ্ট্রের আর্থিক ক্ষতিই হয়নি, বরং জনগণের আস্থার ওপরও বড় ধরনের আঘাত এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট