1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

ইন্দুরকানীতে মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চোখের পরীক্ষা সেবা প্রদান করা হয়।

পিরোজপুরের ইন্দুরকানীতে মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ সেবামূলক কর্মসূচি পরিচালিত হয়।

ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং চোখের উন্নত পরীক্ষা প্রদান করা হয়। সেবার মধ্যে ছিল— ব্লাড গ্রুপিং, চোখের ছানি পরীক্ষা ও অপারেশন, চোখের নেত্রনালীর সমস্যা চিহ্নিতকরণ এবং সাধারণ চিকিৎসা সেবা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ জহিরুল হক। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আরিফ বিল্লাহ, আর সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরিচালক ও বাইতুল হামদ জামে মসজিদের ইমাম মুহাম্মদ শরীফ বিল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপদেষ্টা জাকির হোসেন হাওলাদার ও কাজী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ড. মুসা খান, সেক্রেটারি রফিকুল ইসলাম, এবং তরুণ সমাজসেবক মো. শোয়াইব শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, “সেবা দানের ব্রত নিয়েই মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশন কাজ শুরু করেছে।” ফাউন্ডেশনটি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার সম্প্রসারণ, নারী সমাজের মর্যাদা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখার লক্ষ্যে কাজ করছে।

তারা আরও জানান, ফাউন্ডেশনটি ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন কেন্দ্র ও অন্যায় প্রতিরোধমূলক সংগঠন হিসেবে কাজ করবে। বক্তারা ফাউন্ডেশনের অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং সহযোগিতার আহ্বান জানান।

পরে বিকেলে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও ফাউন্ডেশনের উপদেষ্টা হাসান-বিন মুহাম্মদ আলী ক্যাম্প পরিদর্শনে আসেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি উন্নত মানের মাদ্রাসা প্রতিষ্ঠার প্রস্তাব দিলে তিনি এতে সম্মতি প্রকাশ ও সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট