1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

ইন্দুরকানীতে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। ঘটনার পর আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—কালাইয়া গ্রামের শামসুল হক সিকদার (৬৫), তার স্ত্রী রওশন আরা বেগম (৫৫), ছেলে মহাসিন সিকদার (৩০) ও ফাইজুল সিকদার (২৫)। তারা বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক সিকদারের সঙ্গে তার সৎ ভাই বাদশা সিকদারের দীর্ঘদিন ধরে দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ওই বিরোধের জেরে বাদশা সিকদারের পক্ষ নিয়ে একই এলাকার কুদ্দুস বিশ্বাস ও তার ছেলে শরিফুল বিশ্বাস, প্রতিবেশী ফারুক বিশ্বাস, জামাল মোল্লা, মোহাম্মদ বিন জামাল, কবির হাওলাদারসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রসহ অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়।

হামলার সময় শামসুল হক সিকদারের ছেলের বিকাশের দোকান ঘরেও ভাঙচুর চালানো হয়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত শামসুল হক সিকদার বলেন, “আমার ভাই বাদশা সিকদারের সঙ্গে দুই শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। স্থানীয়ভাবে কয়েকবার সালিশ হয়েছে, যেখানে জমি মেপে দেখানো হয়েছে এটি আমার। তারপরও তারা হামলা চালিয়েছে।”

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, এ ধরনের বিরোধ বহুদিন ধরে চলে আসছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় সংঘাতের আশঙ্কা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট