1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেবে সরকার: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারতকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আন্তর্জাতিক আদালতের সহায়তা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এক্সট্রাডিশনের জন্য আমরা ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিচ্ছি।”

আইন উপদেষ্টা আরও বলেন, যেহেতু তারা এখন দণ্ডপ্রাপ্ত ও পলাতক, তাই ভারত সরকারের বাড়তি নৈতিক ও আইনি দায়িত্ব রয়েছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতা করার। তিনি মনে করেন, এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী ভারত তার দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরানোর বিষয়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সহযোগিতা চাওয়া যাবে কি না—সেটিও সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে উপদেষ্টারা বৈঠকে বসবেন।

আইন উপদেষ্টা বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতকে কতটা অ্যাপ্রোচ করা যায় এবং তারা কী ধরনের সহায়তা করতে পারে—সে বিষয়েও আমরা আলোচনা করব।”

তিনি জানান, দেশের মানুষের প্রত্যাশা পূরণে দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট