1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরে বিএনপির মশাল মিছিল থেকে বোমা সাদৃশ বিস্ফোরণ, আতঙ্কে শহর

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
জামালপুরে বিএনপির মশাল মিছিল থেকে অর্ধশতাধিক বোমা সাদৃশ বস্তুর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে আতঙ্কে কেঁপে ওঠে পুরো শহর। সম্মেলন স্থগিত দাবিতে উত্তেজনা বাড়ছে।

জামালপুরে বিএনপির ঘোষিত হরতাল কর্মসূচি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকা থেকে বিএনপির মশাল মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন সময়ে অর্ধশতাধিক বোমা সাদৃশ বস্তুর বিস্ফোরণের শব্দ শোনার দাবি করেন। এ সময় শহরের দয়াময়ী ও সকাল বাজার এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। টানা বিস্ফোরণের শব্দে পুরো জামালপুর শহর আতঙ্কে কেঁপে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি বিরাজ করে।

জানা গেছে, আট বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এ সম্মেলন স্থগিতের দাবিতে বিএনপির একটি পক্ষ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে মঙ্গলবারের মশাল মিছিলের আয়োজন করা হয়।

এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “আমরা ঘটনাটি শুনেছি এবং তদন্ত করছি। বিএনপির একটি পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”

বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জামালপুরের সাধারণ মানুষ আতঙ্কিত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। শহরজুড়ে বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট