1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

জামালপুরে প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় আসামি মেহেদীর বিরুদ্ধে আদালতের সমন জারি

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জামালপুরে ৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের পর আসামি মেহেদির বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী ফেরত না দেওয়ায় বাদী মামলা করেন।

প্রতারণামূলকভাবে ৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় আসামি মেহেদি নোমানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। মামলার বিবরণে উঠে এসেছে, আসামি দীর্ঘদিন ধরে প্রতারণা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন বাদী।

মামলা সূত্রে জানা যায়, আসামি মেহেদি নোমান স্বভাবগতভাবে ‘প্রতারক, আইন অমান্যকারী ও অর্থ আত্মসাৎকারী’ হিসেবে পরিচিত। অপরদিকে বাদী একজন সহজ-সরল, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নিরীহ ব্যক্তি। দু’জনের বাড়ি জামালপুর শহরের কাচারিপাড়া এলাকায় পাশাপাশি হওয়ায় তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল।

এই পরিচয়ের সুবাদে ব্যবসায়িক প্রয়োজনে জরুরি টাকার কথা বলে আসামি মেহেদি বাদীর কাছে ৯ লাখ ৫০ হাজার টাকা হাওলাত চান এবং প্রতিশ্রুতি দেন দুই মাসের মধ্যেই পুরো টাকা ফেরত দেবেন। বাদী বিশ্বাস করে তার কথায় সম্মতি দেন।

বাদীর অভিযোগ, ২০২৫ সালের ১৬ জুলাই (বুধবার) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে আসামি তার ভাড়াটিয়া বাসায় গিয়ে টাকা গ্রহণ করেন এবং দ্রুত সেখান থেকে চলে যান। পরদিন ১৭ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে আসামি তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা প্রস্তুত করে স্বাক্ষর করেন। সাক্ষীদের উপস্থিতিতে তিনি এই অঙ্গীকারনামাটি বাদীর হাতে তুলে দেন।

তবে নির্ধারিত সময় পার হলেও আসামি টাকা ফেরত না দেওয়ায় বাদী আদালতে মামলা দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত আসামি মেহেদির বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

জামালপুরে এমন প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট