1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

ঝিনাইদহে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
৬ দফা দাবির প্রেক্ষিতে ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ ও বেতন গ্রেড উন্নয়নসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এই অবস্থান কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখা। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার সকল স্বাস্থ্য সহকারী এতে অংশ নেন।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও লিফলেট হাতে নিয়ে নিজেদের ৬ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীতকরণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের ব্যবস্থা, স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরণ, মাঠ পর্যায়ে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি, চাকরির নিরাপত্তা ও পদোন্নতির নিশ্চয়তা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাকিব, সাধারণ সম্পাদক কাজল কুমার, ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, “দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।” তারা সরকারের কাছে দ্রুত এই ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট