1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

ঝিনাইদহে ভেষজ উদ্ভিদের জৈব চাষাবাদ নিয়ে কর্মশালা, আমদানি নির্ভরতা কমানোর তাগিদ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
ঝিনাইদহে ভেষজ উদ্ভিদের জৈব চাষাবাদ নিয়ে কর্মশালা, আমদানি নির্ভরতা কমানোর তাগিদ

উচ্চমূল্যের আমদানিনির্ভর ভেষজ উদ্ভিদগুলোর দেশীয় জৈব চাষাবাদে গুরুত্বারোপ করে ঝিনাইদহে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের ফুড সাফারি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)

কর্মশালায় বক্তারা জানান, দেশে বর্তমানে যে পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন হয়, তার একটি বড় অংশের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। অথচ দেশের আবহাওয়া ও মাটিতে বহু উপযোগী ভেষজ উদ্ভিদ জৈব উপায়ে উৎপাদন সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামার কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট আয়ুর্বেদিক গবেষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ঔষধ পরিদর্শক ইকরামুল করিম, সেতু ড্রাগ ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক আহম্মদ আলী বিশ্বাস, ও বামার নির্বাহী সদস্য এ বি এম জাহাঙ্গীর।

বক্তারা বলেন, “ভেষজ চাষের মাধ্যমে একদিকে যেমন আমদানির উপর নির্ভরতা কমবে, অন্যদিকে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এজন্য কৃষি উদ্যোক্তাদের সচেতন ও উৎসাহী করতে হবে।”

কর্মশালায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত ওষুধ প্রস্তুতকারক, কৃষি উদ্যোক্তা ও ভেষজ গবেষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বামার বিভাগীয় প্রধান আকরাম হোসেন এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট