1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঝিনাইদহে চাকরি স্থায়ীকরণ দাবিতে লাইন সহকারীদের কর্মবিরতি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ঝিনাইদহে চাকরি স্থায়ীকরণ দাবিতে লাইন সহকারীদের কর্মবিরতি

চাকরি স্থায়ীকরণ, বয়সসীমা শিথিলসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীরা টানা কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (২৬ জুন) ছিল এই আন্দোলনের তৃতীয় দিন। সকালে জেলা শহরের ওজোপাডিকো বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

লাইন সহকারী ইমামুল হক রকি, রিপন হোসেন, শাহীন আলম, শাকিল আহম্মেদসহ অনেকেই এ সময় বক্তব্য রাখেন। তারা বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগে কাজ করলেও আমাদের চাকরি এখনো স্থায়ী হয়নি। বেতন-ভাতা না পেয়েই দিন পার করছি।”

কর্মবিরতি পালনকারী লাইন সহকারীরা যেসব দাবি জানিয়েছেন, তা হলো, চাকরি স্থায়ীকরণ ও চলমান নিয়োগ প্রক্রিয়া সংশোধন, বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল, বিকলাঙ্গ শ্রমিকদের চাকরি স্থায়ী করা, মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারের সদস্যকে যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই এ দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। বরং নতুন কর্মসূচি ঘোষণার পর একটি মহল তাদেরকে হেনস্তা করছে।

তারা আরও বলেন, “কয়েকটি জেলায় আন্দোলনকারীদের সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। এটা খুবই নিন্দনীয়।”

চলমান অনিয়ম ও দাবিপূরণে গড়িমসি বন্ধ না হলে তারা আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট