1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ঝিনাইদহে অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
ঝিনাইদহে অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট গ্রেফতার

ঝিনাইদহে ফিলিপাইনভিত্তিক একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদি হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। রবিবার রাতে সদর উপজেলার মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মেহেদি হাসান মুরারীদহ গ্রামের জামির হোসেন মন্ডলের ছেলে। তার কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ইমরান জাকারিয়া জানান, মেহেদি ‘বাংলাউইন’ নামের অনলাইন জুয়া সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছিল। ফিলিপাইন থেকে পরিচালিত এই জুয়া সাইটের মাধ্যমে সে দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করত।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে জুয়ায় অংশ নিতে প্রলুব্ধ করত। এভাবেই সে দেশের তরুণ সমাজকে জুয়া আসক্তিতে ফেলছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেদি হাসানের উপর নজর রাখছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই খালিদ হাসান, এএসআই ইকলাছুর রহমান এবং হাফিজুর রহমান।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, এই চক্রের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট