1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ঝিনাইদহে দরিদ্র পরিবারের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জন্য স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাতৃমৃত্যু হ্রাস, শিশু অপুষ্টি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

ঝিনাইদহের ৫ লাখ ৪৪ হাজার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করার লক্ষ্যে একদিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগভুক্ত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জেলার স্বাস্থ্য বিভাগ, সরকারি প্রতিনিধি, সদর হাসপাতালের শিশু ও গাইনী চিকিৎসকসহ এসডিএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক কায়মুন আক্তার মুনা, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রাণী।

দিনব্যাপী এ কর্মশালায় দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, গর্ভকালীন মাতৃমৃত্যু হ্রাস, শিশু অপুষ্টি প্রতিরোধ, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকরা জানান, এসব উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ জেলায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা হবে এবং দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট